জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা

ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নোয়াখালীতে জেলা বিএনপির শোভাযাত্রায় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান এমপি ও এমপি ফখরুল ইসলামসহ দুই এমপি, জেলা বিএনপি আহবায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুন অর রশিদ আজাদসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

শনিবার বিকেলে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে জেলা শহর মাইজদী প্রধান সড়কে ৭ নভেম্বর জাতিয়  বিপøব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল  এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরে শহীদ মিনার  সড়কে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের এমপি. মোঃ শাহজাহান,  এবং নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলাম সহ দুই এমপি। এই সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপি নেতা এডভোকেট আবদুর রহমান, আবু নাছের, এডভোকেট শাহাদাত হোসেন পিপি, বাবু কামাক্ষা চন্দ্র দাস, এড. রবিউল হাছান পলাশ, শাহ জাফর উল্যাহ পলাশ, জাহাঙ্গীর আলম কালা, ভিপি পলাশ, ভিপি জসিম, ভিপি শাহানা, ছাবের আহম্মেদ, মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান প্রমুখ উপস্থিত ছিলেন।