আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট’র এ্যাসোসিয়েট ডাইরেক্টর হলেন নাজমুন নাহার

আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট’র এ্যাসোসিয়েট ডাইরেক্টর হলেন নাজমুন নাহার

ছবি: প্রতিনিধি

টি আই তারেক: যশোর পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের এ্যাসোসিয়েট ডাইরেক্টর পদে নিয়োগ পাওয়ায় আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের এ্যাসোসিয়েট ডাইরেক্টর নাজমুন নাহারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

০৫ অক্টোবর ২০২৪ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন, কেক কাটা ও উপহার প্রদানের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠানটি উদযাপন করেন। 

এসময় নবনিযুক্ত এ্যাসোসিয়েট ডাইরেক্টর নাজমুন নাহার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- আমি অফিসিয়ালি দায়িত্বভার গ্রহণ করতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত। 

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্যারের দক্ষ নার্স তৈরির যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রীদের পড়ালেখায় আরও মনোযোগী হবার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগম। শিক্ষকদের পক্ষে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোছা: মেহেরুন নেছা।

ছাত্রীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন ৩য় বর্ষের সমাপ্তি গাইন। সঞ্চালনা করেন ১ম বর্ষের ছাত্রী তাসনিম জেরিন।

উল্লেখ্য নাজমুন নাহারকে আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের এ্যাসোসিয়েট ডাইরেক্টর পদে নিয়োগ প্রদানের পাশাপাশি আদ্-দ্বীন নার্সিং কলেজ, পুলেরহাট, যশোর প্রকল্প প্রধান ও এ্যাসোসিয়েট ডাইরেক্টর হিসেবে পদায়ন করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন।