আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফ
ছবিঃ সংগৃহীত।
ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ বলেছেন, মুফতি আমির হামজা অত্যন্ত সরল মনের মানুষ। তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, আল্লাহ যেন তাদের সঠিক বুঝ দান করেন।
রোববার (০৮ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
জুবায়ের আহমাদ তাশরীফ বলেন, দীর্ঘদিন ধরে আমির হামজার সঙ্গে চলাফেরা করেছেন। তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, আল্লাহ যেন তাদের সঠিক বুঝ দান করেন।
তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, আল্লাহ যেন তাদের সঠিক বুঝ দান করেন
পোস্টে তিনি লেখেন, ‘মুফতী আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।’
তাশরীফ আরও লেখেন, ‘তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।’