প্রথমবার ছেলের ছবি প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি
ফাইল ছবি
দীপাবলির আনন্দে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে এলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। প্রথমবারের মতো ছেলে ভিহানের মুখ প্রকাশ্যে এনেছেন এই তারকা দম্পতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন তারা।
রবিবার (৮ নভেম্বর) ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। ছবির ক্যাপশনে তারা লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।
’ বার্তার শেষে নিজেদের নামের সঙ্গে ছেলে ভিহানের নামও উল্লেখ করেন তারা।
ছবিতে ক্যাটরিনাকে হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। অন্যদিকে ভিকি পরেছিলেন ক্রিম রঙের শেরওয়ানি। দুজনের মাঝখানে দাঁড়িয়ে ছিল তাদের ছেলে ভিহান।
ছবিতে শিশুটিকে হাসিমুখে হাত নাড়তে দেখা যায়। পরিবারের তিনজনের এই ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে ভিহানের ছবি প্রকাশ্যে আনেননি এই দম্পতি। তাই দীপাবলির এই ছবিগুলো ভক্তদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
২০২১ সালে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।
দীর্ঘদিন নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রাখার পর রাজস্থানে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০২৫ সালে তাদের ঘরে আসে ছেলে ভিহান।