চবির হীরকজয়ন্তী উপলক্ষে দুই দিন ক্লাস-পরীক্ষা স্থগিত

চবির হীরকজয়ন্তী উপলক্ষে দুই দিন ক্লাস-পরীক্ষা স্থগিত

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তী অনুষ্ঠান ঘিরে আগামী ১৮ ও ১৯ নভেম্বর ক্লাস স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে, ১৯ নভেম্বর পূর্ব-নির্ধারিত সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ নভেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পরদিন ১৯ নভেম্বর পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এছাড়া, হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত কনসার্টে গান পরিবেশন করবেন নগর বাউল জেমস।