সেঞ্চুরি করা কাভেম হজকে ফেরালেন নাঈম
সংগৃহীত
শর্ট অব গুড লেংথের বল পুল করতে গিয়ে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন কাভেম হজ। আউট হওয়ার আগে ১৯৪ বলে ১৪২ রান করেছেন তিনি।
আজ সোমবার (৯ নভেম্বর) দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ দিনের প্রথম সেশনের খেলা চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮৬ ওভারে ৩৫৫ রান। এক প্রান্ত আগলে রেখে ব্যাট করছেন আমির জাঙ্গ। ৫৮ বলে ২৮ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। অন্য প্রান্তে গ্রেভস অপরাজিত আছেন ২ রানে।
দিনের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। অফ স্পিনার নাঈম হাসানের বলে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়েছেন কাভেম হজ। আগের দিনের ১৪০ রানের সঙ্গে মাত্র দুই রান যোগ করতে পেরেছেন তিনি।
দিনের শুরুতে দুই প্রান্তে স্পিনার নিয়ে আক্রমণ সাজায় বাংলাদেশ। এক প্রান্তে নাঈম হাসান, অন্য প্রান্তে মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ৮৫তম ওভার পার হলেও বাংলাদেশ এখনও নতুন বল নেয়নি।