খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

 

বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের হিজলতলা গ্রামে ঘরে খেলতে গিয়ে গলায় রশি পেঁচিয়ে ইমরান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ইমরান ওই গ্রামের ব্যবসায়ী বাবু হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে ঘরে ঝুলন্ত রশি নিয়ে খেলছিল ইমরান। একপর্যায়ে অসাবধানতাবশত রশিটি তার গলায় পেঁচিয়ে যায়। এতে ফাঁস লেগে শিশুটির মৃত্যু হয়।

মহানগর পুলিশের বন্দর থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ বলেন, বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখছি।