গাইবান্ধায় মায়ের সঙ্গে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু

গাইবান্ধায় মায়ের সঙ্গে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধায় মায়ের সঙ্গে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা যখন শাপলা তুলতে ব্যস্ত তখন সে সবার অজান্তেই পানিতে পড়ে মারা যায়।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কুমারগাড়ি গ্রামের কুমারগাড়ী বিলে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রাব্বি মিয়া। তিন বছর বয়সী রাব্বি ওই গ্রামের মুনসুর আলীর ছেলে।ঘাগোয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাদশা মিয়া বলেন, শিশু রাব্বির মা রহিমা বেগম দুপুরে বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যান।

এ সময় রাব্বিও মায়ের অজান্তে তার পেছন পেছন যায়। শাপলা তুলে রহিমা বেগম বাড়ি ফিরে এসে রাব্বিকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে স্থানীয়রা বিলের পানি থেকে রাব্বির মরদেহ উদ্ধার করেন।