তালিকাভুক্ত ৫ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন ২০২৬ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলোর পর্ষদ এই লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে - বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ২৫ শতাংশ নগদ লভ্যাংশ, প্যারামাউন্ট টেক্সটাইল ১৫ শতাংশ নগদ, যমুনা অয়েল ১২০ শতাংশ নগদ, এনার্জিপ্যাক পাওয়ার ১ শতাংশ নগদ এবং পাওয়ার গ্রিড ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি):
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির ইপিএস হয়েছে ১৯ টাকা ১১ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২০ টাকা ১০ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২১ টাকা ৪৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরবর্তীতে জানাবে। তবে, লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
প্যারামাউন্ট টেক্সটাইল:
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির ইপিএস হয়েছে ৭ টাকা ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৬ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৫ টাকা ১৮ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
যমুনা অয়েল:
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির ইপিএস হয়েছে ৩৮ টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৫৮ টাকা ৭০ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯৪ টাকা ৫৬ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৭ সালের ২১ জানুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
এনার্জিপ্যাক পাওয়ার:
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ টাকা ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৫০ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ২১ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
পাওয়ার গ্রিড:
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৪৭ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪৭ টাকা ২৯ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি ১০ টায় রাজধানীর আফতাবনগর পাওয়ারগ্রীডের প্রধান কার্যালয়ে এবং একই সঙ্গে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।