মোহাম্মদপুর ছিনতাইকারীদের হামলায় যুবক আহত

মোহাম্মদপুর ছিনতাইকারীদের হামলায় যুবক আহত

প্রতিকি ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের হামলায় মোহাম্মদ তানভীর রহমান (২৯) এক যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের পাশে ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

আহতের বড়ভাই হাসান জানান, ৩-৪ ছিনতাইকারী তানভীরের ডান হাতে ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ছিনতাইকারীরা তার কাছ থেকে একটি আই-ফোন (১৬ প্রো ম্যাক্স) ও ৬/৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। তানভীর (অপেক্ষমাণ) ৪৩তম বিসিএস ননক্যাডার। 

তিনি জানান, তানভীর উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কেরানীগঞ্জের আটিবাজার এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে তানভীর।