ইউক্রেনের দুটি গ্রাম দখল করলো রাশিয়া

ইউক্রেনের দুটি গ্রাম দখল করলো রাশিয়া

ফাইল ছবি।

ইউক্রেনের পূর্বাঞ্চলে দুটি বসতি দখলের দাবি করেছে রুশ সেনাবাহিনী। মঙ্গলবারের (৮ অক্টোবর) এই অভিযানের মধ্যে দিয়ে ডনবাস এলাকায় তাদের নিয়ন্ত্রণ আরও সুসংহত হলো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জোলোতা নাইভা ও জোরইয়ানে পেরশে রুশ নিয়ন্ত্রণে এসেছে। দুজায়গাতেই কয়েকশ করে মানুষের বাস রয়েছে।

গ্রাম দুটি কুরাখোভে শহরের উত্তর ও দক্ষিণদিকে অবস্থিত। পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রের অন্যতম সামরিক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হচ্ছে এই শহরটি।

রাশিয়ার কাছে গ্রাম দুটির নিয়ন্ত্রণ হারানো নিয়ে কোনও বিবৃতি দেয়নি ইউক্রেনীয় কর্তৃপক্ষ। তবে কুরাখোভেতে ব্যাপক লড়াই হওয়ার তথ্য জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ।

গত সপ্তাহে ভুহলেদার শহরের দখল ছেড়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। গত দুবছর সফলভাবেই রক্ষা করে আসছিলো। 

রুশ নিয়োগকৃত ডোনেস্ক প্রশাসনের একজন উপদেষ্টা ইগর ইগোর কিমাকোভস্কি বলেছেন, শহরের কেন্দ্রস্থলে চারদিক থেকে প্রবেশ করেছেন রুশ বাহিনীর সদস্যরা। সেখানকার বহুতল সব আবাসিক ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

ইউক্রেনের সামরিক ব্লগাররা বলেছেন যে রাশিয়ান সৈন্যরা শহরের কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা দখল করার চেষ্টা করার সময় তারা প্রতিরোধের সম্মুখীন হচ্ছে।