শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২৮

শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২৮

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) মধ্য গাজায় বাস্তুচ্যুতদের আশ্রয়ে ব্যবহৃত একটি স্কুলে বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি হামলায় ২৮ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন। গাজার মিডিয়া অফিসের বলছে হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশুরা রয়েছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা ‘সন্ত্রাসীদের ওপর সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে।

দখলদার বাহিনীর দাবি, ওই স্কুল সশস্ত্র কমান্ডের নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক অবকাঠামোতে হামাসের পদ্ধতিগত অপব্যবহারের এটি আরো একটি উদাহরণ।’

যদিও হামাস এমন অভিযোগ অস্বীকার করেছে। মূলত গাজার উত্তরে, ইসরায়েলি সামরিক বাহিনী ছয় দিন আগে অভিযান শুরু করে। পরে শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় জাবালিয়া এবং নিকটবর্তী শহর বেইত হানৌন এবং বেইত লাহিয়াতে সৈন্য পাঠায় দখলদার বাহিনী। সেখানেও নৃশংসতা চালায় ইসরায়েল।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩০ জন নিহত হয়েছেন।