পরিবারের আর্থিক দৈন্যদশা মেটাতে ও মায়ের উন্নত চিকিত্সার খরচ যোগাতে গত বছরের জানুয়ারির ১৮ তারিখ সৌদি আরব যান ২২ বছরের মুন্নি। তবে এক সপ্তাহের ব্যবধানে দেশে ফিরেন আসেন মুন্নি। তবে নিথর দেহে। ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী তার মৃত্যু হয়েছে আত্মহত্যায়। তবে পরিবারের দাবি, বিদেশে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন মুন্নি। প্রতি বছর মুন্নির মতো হাজারো নারী ভালো জীবনের আশায় বিদেশে গেলেও অনেকেই দেশে ফেরেন কফিন বন্দি হয়ে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বাংলাদেশ
বৃহত্তর নোয়াখালীতে গ্রামে গ্রামে ঘুরে হিন্দু-মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা নিরসনে মহাত্মা গান্ধীর উদ্যোগের ফলে সমাজে সুন্দর কালচার তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
কক্সবাজারের উখিয়ায় সীমান্তে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গুলশানের ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান-১ এর পেয়ারি তেহারি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় কাঁচামাল ব্যবসায়ী সুমন আলী (৪৫) ও তার ছেলে ফাহিমকে (২৫) গুলি ও ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে মোহাম্মদপুরের মো. বাসস্ট্যান্ড সংলগ্ন ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবা ও ছেলে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী, বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নগরীতে চুরির চেষ্টার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে মো. ইমন নামে এক যুবককে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে-
মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, নিম্নমানের খাদ্য উপাদান ব্যবহার ও অননুমোদিত রং দিয়ে আইসক্রিম তৈরির অভিযোগে একটি কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ রাসায়নিক রং ও জেলি ধ্বংস করা হয়।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, সরকারের অগ্রাধিকার হলো শিক্ষা, স্বাস্থ্য ও বেকার সমস্যা দূরীকরণ।
জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিকাশ চন্দ্র কর্মকার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের কড়াই ফ্যাক্টরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিকাশ চন্দ্র কর্মকার বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মকার গ্রামের বাবলু চন্দ্র কর্মকারের ছেলে।
গোপালগঞ্জে শিশু ধর্ষণ মালমায় ফিরোজ সিকদার নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
লাখ যুবরা মাদকে আসক্ত। এই মাদকে নিমজ্জিত জনগোষ্ঠীকে নিয়ে স্বপ্নের দেশ গড়া সম্ভব নয়।
ঢাকার গুলশানে লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গুলশান-২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেকে আনুমানিক ২৫-৩০ বছরের ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প আমগাছতলা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার রাতে কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প আমগাছতলা এলাকায় প্রধান সড়কের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করেছে এসআরবি (সাবেক র্যাব)। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি প্রথম ব্রিজের নিচে কচুরিপানা নিচে কাদার মধ্যে লুকানো অবস্থায় এগুলো উদ্ধার করে এসআরবি-৯এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা।
শুকনো মৌসুমে পদ্মা নদীতে বাংলাদেশের ন্যায্য হিস্যা অনুযায়ী পর্যাপ্ত পানি দিয়ে ভারত বন্ধুত্বের নজির রাখবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।