ফেনীতে বিক্ষোভ মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৩ নেতাকর্মীসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসংশ্লিষ্ট মোট ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ফেনীতে বিক্ষোভ মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৩ নেতাকর্মীসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসংশ্লিষ্ট মোট ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির বাগানবাজারে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেনী নদীতে ডুবে সাইমন (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কালাম (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর থানাধীন লালপোল এলাকার হোটেলের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ফেনী সমিতি ঢাকা ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৭-এর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ফেনী জেলার ছাগলনাইয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের স্কাউটিং বিষয়ক উদ্বুদ্ধকরণ কোর্স সকালে অনুষ্ঠিত হয়েছে।
চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও নারী-শিশু নির্যাতনসহ নানা অপরাধের ঘটনায় ফেনীতে উদ্বেগ বাড়ছে। বাসাবাড়িতে চুরি-ডাকাতি ও সড়কে ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিচ্ছে ফেনী বিএনপি। চেয়ারম্যান ও সদস্য পদে সম্ভাব্য প্রার্থী নির্ধারণে সরাসরি ভোটের আয়োজন করেছে দলটি।
ফেনীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ফেনীর ধর্মপুর এলাকা থেকে চট্টগ্রামে পাচারের সময় পিকআপভ্যানে থাকা ১৩০ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্প। উদ্ধার করা মদের পরিমাণ ৯৭ দশমিক ৫ লিটার। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটিও জব্দ করা হয়েছে।