কূটনীতি

মিয়ানমারকে সতর্ক করেছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারকে সতর্ক করেছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের মর্টার শেল ছোড়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার মিয়ানমারকে সতর্ক করেছে এবং মিয়ানমারের পক্ষ থেকেও নিশ্চয়তা দেয়া হয়েছে যে তারা ভবিষ্যতে আরো বেশি সতর্ক থাকবে।

সন্ত্রাসবাদ মোকাবেলায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসবাদ মোকাবেলায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসবাদ মোকাবেলায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে যাচ্ছে বাংলাদেশ সরকার।

মেক্সিকান স্প্যানিশ ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন

মেক্সিকান স্প্যানিশ ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী  পালনের অংশ হিসেবে মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস গতকাল মেক্সিকো সংসদ ভবনের নিম্নকক্ষে মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় ফ্রেন্ডশিপ দলের উপস্থিতিতে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” বইটির ল্যাটিন-আমেরিকান সংস্করণ উন্মোচন করে।

মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন একমাত্র সমাধান : দ. কোরিয়ার রাষ্ট্রদূত

মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন একমাত্র সমাধান : দ. কোরিয়ার রাষ্ট্রদূত

রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সাথে মিয়ানমারে প্রত্যাবাসনই এই সঙ্কটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইউএনসিওপিএস’এ যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনসিওপিএস’এ যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর জাতিসঙ্ঘ সদর দফতরে অনুষ্ঠিত জাতিসঙ্ঘ চিফস অব পুলিশ সামিটে (ইউএনসিওপিএ) যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল নিউইয়র্কে পৌঁছেছে।

রামপাল বিদ্যুৎকেন্দ্র : সেপ্টেম্বরে শেখ হাসিনা-মোদির যৌথভাবে প্রথম ইউনিট চালুর ঘোষণা

রামপাল বিদ্যুৎকেন্দ্র : সেপ্টেম্বরে শেখ হাসিনা-মোদির যৌথভাবে প্রথম ইউনিট চালুর ঘোষণা

বাংলাদেশ-ভারত বিদ্যুৎ খাতে ক্রমবর্ধমান সহযোগিতার অংশ হিসেবে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের প্রথম ইউনিটটি আগামী অক্টোবরের শুরুতে বাণিজ্যিকভাবে চালু হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।১৩২৯ (২x৬৬০) মেগাওয়াট কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ সফলভাবে ১৫ আগস্ট জাতীয় গ্রিডের সাথে সমন্বয় করা হয়।

পররাষ্ট্রমন্ত্রীর সাথে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সাথে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে ঢাকায় সফররত মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিল আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাত করেন। 

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ ঢাকার

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ ঢাকার

মিয়ানমার থেকে আসা দুটি মর্টাল শেল বান্দরবান সীমান্তে পড়ার ঘটনায় ঢাকায় নিয়োজিত দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।সোমবার রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে ডাকা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

নেপাল থেকে বিদ্যুৎ কিনতে ভারতীয় কোম্পানির সাথে চুক্তি করবে বাংলাদেশ

নেপাল থেকে বিদ্যুৎ কিনতে ভারতীয় কোম্পানির সাথে চুক্তি করবে বাংলাদেশ

বাংলাদেশ ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে ভারতীয় কোম্পানি জিএমআর কারনালি হাইড্রোপাওয়ার কোম্পানি লিমিটেড এবং এনটিপিসি বিদ্যুৎ ভাইপার নিগামের (এনভিভিএন) সাথে পাওয়ার পার্সেজ অ্যাগ্রিমেন্ট(পিপিএ) চুক্তি করবে।

রোহিঙ্গা ইস্যুতে আশার বাণী শুনালেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে আশার বাণী শুনালেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রকাশকে বাংলাদেশ আশার আলো দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সেপ্টেম্বরে কুশিয়ারা নদীর পানি বণ্টন সংক্রান্ত সমঝোতা স্মারক সই

সেপ্টেম্বরে কুশিয়ারা নদীর পানি বণ্টন সংক্রান্ত সমঝোতা স্মারক সই

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শুক্রবার বলেছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় কুশিয়ারা নদীর অন্তর্বর্তীকালীন পানি বণ্টন সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। তিনি বলেন, এর আগে প্রক্রিয়া সম্পন্ন করতে সমঝোতা স্মারকের সম্মত খসড়াটি ভারতীয় মন্ত্রিসভায় পাঠানো হয়েছে।

রোহিঙ্গারা কি মিয়ানমারে ফিরে যেতে চায়?

রোহিঙ্গারা কি মিয়ানমারে ফিরে যেতে চায়?

মিয়ানমার থেকে ২০১৭ সালে যে রোহিঙ্গা জনগোষ্ঠি ব্যাপকভাবে বাংলাদেশে প্রবেশ শুরু করে, তার পাঁচ বছর পূর্ণ হয়েছে। অথচ রোহিঙ্গারা মিয়ানমারে কবে ফিরে যাবে, সে কথা কেউই বলতে পারছে না। এনিয়ে যে আলোচনা চলছিল সেটিও এখন থমকে গেছে বলে‌ই মনে হচ্ছে।

৩২ জেলেকে ফেরত পাঠালো ভারতীয় কোস্টগার্ড

৩২ জেলেকে ফেরত পাঠালো ভারতীয় কোস্টগার্ড

ট্রলারডুবে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ভাসমান অবস্থায় উদ্ধার ৩২ জেলেকে ফেরত পাঠিয়েছে ভারতীয় কোস্টগার্ড। মঙ্গলবার বাগেরহাটের মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কাছে জেলেদেরকে ফেরত পাঠানো হয়। পরে রাত ৯টার দিকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নয়াদিল্লিতে জেআরসি কর্মকর্তা পর্যায়ের বৈঠক শুরু হয়েছে আজ

নয়াদিল্লিতে জেআরসি কর্মকর্তা পর্যায়ের বৈঠক শুরু হয়েছে আজ

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে উভয় দেশের কর্মকর্তারা দুই দেশের মধ্যে পানি ব্যবস্থাপনার ইস্যু নিয়ে আলোচনা করতে আজ এখানে দুই দিনের বৈঠক শুরু করেছেন। ৩৮তম জেআরসি মন্ত্রী পর্যায়ের বৈঠকটি ১২ বছর বিরতির পর আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

প্রবৃদ্ধি ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অসাধারণ : শ্রিংলা

প্রবৃদ্ধি ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অসাধারণ : শ্রিংলা

ভারতের জি-২০ শীর্ষ সম্মেলন বিষয়ক সমন্বয়ক ও সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা মঙ্গলবার বলেছেন, প্রবৃদ্ধি ও উন্নয়নের দিক থেকে বাংলাদেশের অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।

বাংলাদেশের রাজনীতিতে বিদেশিরা কেন ও কীভাবে প্রভাব বিস্তার করে

বাংলাদেশের রাজনীতিতে বিদেশিরা কেন ও কীভাবে প্রভাব বিস্তার করে

"শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছি" - বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এমন একটি বক্তব্য দেয়ার পর এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন গণতন্ত্র কখনো শক্তিশালী ভিত না পাওয়ার কারণেই বাংলাদেশে প্রায়শ বিদেশি শক্তিগুলো প্রভাব বিস্তারের সুযোগ পায়।