ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, ‘আমরা চাই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে।’ তিনি বলেন, ‘নির্বাচনে কে জিতবে না জিতবে তা আমাদের মাথাব্যথা না।’
কূটনীতি
বাংলাদেশের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে ফিনল্যান্ড।বাংলাদেশে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত রিতভা কাউক্কু-রন্ডে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তার দেশের এ আগ্রহের কথা জানান।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, র্যাবের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে হলে মানবাধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
মিথ্যা বা বানোয়াট খবরে বিভ্রান্ত না হয়ে দূতাবাসের প্রতি আস্থাশীল থাকার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠক ৩০ মের পরিবর্তে ১৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। ৩০ মে বৈঠকটি হওয়ার কথা ছিল।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া মৈত্রী এক্সপ্রেস দীর্ঘ ২৭ মাস পর ফের চালু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন , বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে আরো আত্মবিশ্বাসের সঙ্গে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারেন, এ জন্য সরকারের সকল প্রয়াস অব্যাহত থাকবে।
করোনা ভাইরাসের কারণে দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চলাচল শুরু করছে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’। বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনটি রোববার (২৯ মে) কলকাতা থেকে যাত্রা করে খুলনায় আসবে। করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটির যাত্রা বন্ধ হয়ে যায়।
আগামী ৩০ মে নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) বৈঠক স্থগিত করা হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকের জন্য উভয়পক্ষের পারস্পরিক সুবিধামতো নতুন তারিখ ঘোষণা করা হবে।
ফ্রান্সে সন্ত্রাসীদের হাতে বাংলাদেশী প্রবাসী সোহেল রানা (৪৩) খুন হয়েছেন। গত শনিবার (২১ মে) ভোরে সন্ত্রাসীদের হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।
ব্যাঙ্গালুরুতে স্বদেশী এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় ৯ বাংলাদেশীকে কারাদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত। এর মধ্যে সাতজনকে দেয়া হয়েছে যাবজ্জীবন।
বর্তমানে চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা তাদের গ্লানিময় পরিস্থিতি কাটিয়ে উঠতে বাংলাদেশের ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল’ অনুসরন করতে পারে।
কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গাদের চাহিদা নিয়ে আলোচনা করতে পাঁচ দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।গ্র্যান্ডি সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন ২০১৯ সালের মার্চে।
মার্কিন সিনেটর টেড ক্রুজ ও কংগ্রেসম্যান স্টিভ চ্যাবোট ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার করার ইচ্ছে প্রকাশ করেছেন।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ বলেছেন, তার দেশ বাংলাদেশের সাথে কার্যকর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ।