কূটনীতি
পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন যে, বাংলাদেশের সাথে যৌথভাবে করোনার স্পুটনিক-ভি টিকা উৎপাদনে সম্মত হয়েছে রাশিয়া।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার ঘোষণা করেছেন যে, বাংলাদেশ মডার্নার আরো ৩০ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে।
বাংলাদেশের লালমনিরহাট জেলার লোহাকুচির সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষা বাহিনী বা বিএসএফ-এর গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
যশোর প্রতিনিধি:মিথ্যে কাজের প্রলোভনে পাচারের শিকার এক বাংলাদেশী কিশোরীকে ৯ মাস পর ফেরত দিল ভারত। ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় বাংলাদেশসহ চার দেশে রাষ্ট্রদূত মনোনয়নের ঘোষণা দিয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস।
বাংলাদেশ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ৩৫ লাখ টিকা পেতে যাচ্ছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় চলতি মাসের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে এই টিকা দেশে আসার কথা রয়েছে।
বাংলাদেশে করোনার টিকা উৎপাদনের জন্য বাংলাদেশি অংশীদারদের সঙ্গে কাজ করছে চীনের কোম্পানিগুলো।
যশোর প্রতিনিধি:ভারতের কেন্দ্রীয় সরকার প্রধান ও রাজ্য সরকার প্রধান সহ রাজনৈতিক নেতাদের জন্য বাংলাদেশের প্রাধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ২৬০ কার্টুন আম বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে আবারেও ৮৮ বাংলাদেশীসহ ২২৯ বিদেশী শ্রমিক গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির ক্লাংয়ের একটি কারখানায় অভিযানের সময় ২২৯ বিদেশী কর্মীদের গ্রেফতার করা হয়।
করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ভারতের সাথে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৫ দিন বাড়িয়ে আগামী ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১৪ দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে আরব আমিরাত সরকার। আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে এ নিষেধাজ্ঞার মেয়াদ।
বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র। শনিবার এক টুইটে এ তথ্য জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর বিরুদ্ধে ওঠা হেফাজতে নির্যাতন ও নিষ্ঠুর আচরণের ব্যাপকভিত্তিক অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে দেশটির সরকার - এমন উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ-সহ দশটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ ও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি চূড়ান্ত ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন যে, বাংলাদেশকে কখনো অসামঞ্জস্যপূর্ণ ঋণ বা কথিত ঋণের ফাঁদে পড়ার চিন্তা করতে হবে না।
আজ সোমবার (২১ জুন) ভোরে দেশটির রাজধানী কুয়ালালামপুরের ডেনকিলে নির্মাণকাজ চলছে এমন কয়েকটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারের নাগরিক রয়েছে।