সুদানে সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যেকার সশস্ত্র সংঘর্ষের মধ্যে দেশটির রাজধানী খার্তুমে স্থাপিত বাংলাদেশ দূতাবাসে গুলি আঘাত হেনেছিল। গোলাগুলিতে দূতাবাসটির কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।
কূটনীতি
কুষ্টিয়ায় ভারতের বাংলাদেশে অবস্থিত ১৬তম ভিসা সেন্টারের উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা। আজ বিকাল ৩টায় কুষ্টিয়া জেলা পরিষদ ভবনের নিচ তলায় তিনি এই অস্থায়ী ভিসা সেন্টারের উদ্বোধন করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব ও সম্ভাবনা, অর্থনৈতিক কূটনীতি, আঞ্চলিক উন্নয়ন এবং প্রধান শক্তিগুলোর সাথে সম্পর্কের বিষয় নিয়েও আলোচনা করেন।
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ জানিয়ে দিয়েছে যে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) সংবাদপত্রের স্বাধীনতা সীমাবদ্ধ করার জন্য নয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনিয়োগ, কৃষি, মৎস্য, ওষুধ, সামুদ্রিক যোগাযোগ এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রচুর সম্ভাবনা রয়েছে।
হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে। শেষ হবে ৩০ এপ্রিল।বুধবার (১২ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ আজ জাপানকে এদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে। বিশেষ করে মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এর মাধ্যমে রোহিঙ্গাদের জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদানের জন্য বাংলাদেশকে আরো ২৩.৮ মিলিয়ন ডলার মানবিক সহায়তা প্রদান করছে।
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে একটি ‘মডেল’ নির্বাচনের তাগিদ দিয়েছে দেশটি। এ ব্যাপারে আশ্বস্ত করে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের “অ্যাডভাইজরী বোর্ড অব এমিনেন্ট পার্সন্স অন জিরো ওয়েস্ট” -এর সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
বুধবার (৫ এপ্রিল,২০২৩) ভোরে নামাজের সময় দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে নিরপরাধ নামাজী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু, অন্যতম বৃহৎ বিনিয়োগকারী ও রফতানি গন্তব্য।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।তিনি জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অব্যাহত সহযোগিতার ওপরও জোর দেন, যার মধ্যে জাতিসঙ্ঘের বিশেষ কার্যপ্রণালী ম্যান্ডেটধারীদের সাম্প্রতিক সফরও রয়েছে।
গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস এস ডেন্ডিয়াস বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্যে পরিচালিত বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক কৌশলগত ও বস্তুনিষ্ঠ মাত্রার দিকে আরো প্রসারিত হয়েছে।
বাংলাদেশ ও ইন্দোনেশিয়া মধ্যকার অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি খুব শিগগিরই সম্পাদিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।