ব্রিটিশ ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির পরবর্তী প্রধান নির্বাচিত হয়েছেন বরিস জনসন। নিয়ম অনুযায়ী তিনিই হবে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী।
- মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- * * * *
- বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী
- * * * *
- চাঁদাবাজির মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা
- * * * *
- ৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- * * * *
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার: ডিএমপি
- * * * *
এশিয়া
মঙ্গলবার দক্ষিণ কোরিয়া রাশিয়ার একটি সামরিক বিমান লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছে। দেশটির পূর্ব উপকূল অঞ্চলে বিমানটি তাদের আকাশসীমা লঙ্ঘন করায় তারা গুলি ছুড়ে বলে জানা যায়। খবর এএফপি’র।
নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের নেতা শেখ ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।
ইরানের ব্যাপারে সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্যও ওয়াশিংটনের প্রস্তুতি রয়েছে ব্লে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের গুপ্তচর-বিরোধী দপ্তরের পরিচালক আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সিআইএ’র হয়ে কাজ করা ১৭ জন পেশাদার গুপ্তচরকে গত ১৮ জুন আটক করা হয়েছে।
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ'র প্রধান ইউকিয়া আমানো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
জাপানের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শিনজো আবের দল এলডিপি ও তার জোট রোববার সংসদের উচ্চকক্ষের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে।
পর্তুগালের মধ্যাঞ্চলীয় একটি পার্বত্য এলাকায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে রোববার বিমান ও হেলিকপ্টারসহ প্রায় দুই হাজার দমকল কর্মীকে নিয়োগ করা হয়েছে। খবর এএফপি’র।
ভারতের উত্তরপ্রদেশে রোববার বজ্রপাতে ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হঠাৎ করেই এক সপ্তাহের জন্য মিসরের রাজধানী কায়রোগামী সব ফ্লাইট বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। এদিকে জার্মানির এয়ারলাইন লুফথানসাও দেশটির মিউনিখ ও ফ্রাঙ্কফুর্ট থেকে কায়রোগামী শনিবারের ফ্লাইটগুলো বাতিল করেছে। খবর রয়টার্স, বিবিসি
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় দারা ইসমাইল খান শহরে জোড়া সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। এ দুটি ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ আমেরিকাকে হুঁশিয়ার করে বলেছেন, ইরানের ওপর আগ্রাসন চালালে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে। তিনি আরো বলেছেন, সম্ভাব্য সে যুদ্ধ আমেরিকা শুরু করলেও তারা তা শেষ করতে পারবে না।
সৌদিতে মার্কিন সৈন্য মোতায়েনের অনুমোদন দিয়েছে দেশটির বাদশা সাল্মান বিন আব্দুল আজিজ। সৌদি প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এসপিএ জানায়, ‘সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার কথা বিবেচনা করে বাদশাহ সালমান আমেরিকার সৈন্য নেয়ার অনুমোদন দিয়েছেন।’
ভারতের পূর্বাঞ্চলে কয়েকটি গরু চুরি করেছে এমন সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন ঐ তিন ব্যক্তিকে শুক্রবার সকালে বিহার রাজ্যের একটি গ্রামের বাসিন্দারা আটক করে এমন সময় যখন তারা লরিতে একটি মহিষ আর একটি বাছুর তোলার চেষ্টা করছিল।
দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসিকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতির দমন সংস্থা।
মুসলিম প্রধান তুরস্কের সাথে পাশ্চাত্যের দীর্ঘদিনের সামরিক এবং রাজনৈতিক মৈত্রী যে মাত্রায় হুমকিতে পড়েছে তা প্রায় নজিরবিহীন।