এশিয়া কাপ টি-টোয়েন্টি শিরোপা লড়াইয়ে আজ মাঠে নামছে দুই পরাশক্তি পাকিস্তান আর শ্রীলঙ্কা।
- শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার
- * * * *
- জুনিয়র দলেও ব্যর্থতা নিয়ে ফিরে যাচ্ছেন ক্রুইফ
- * * * *
- জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় ভেস্তে গেল কপ-৩১ সম্মেলনের চুক্তি
- * * * *
- ২০০ মেগাপিক্সেল লেইকা ক্যামেরা নিয়ে আসছে শাওমি ১৮, প্রি-অর্ডার শুরু
- * * * *
- ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পায়নি ইসলামী ব্যাংক
- * * * *
ক্রিকেট
অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ১১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় তথা শেষ ওয়ানডেতে তাকে শেষবারের মতো দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে। বাজে ফর্মের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন ফিঞ্চ।
এশিয়া কাপের ফাইনালের আগে ‘ড্রেস রিহার্সেল’ ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না পাকিস্তান । সুপার ফোরের শেষ ম্যাচে বোলারদের নৈপুন্যে লংকানরা ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। আগামী ১১ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে শ্রীলংকা-পাকিস্তান।
এশিয়া কাপের ১৫তম আসরের সুপার ফোর থেকেই বিদায় নিলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে যাওয়ায়, ফাইনালে উঠতে ব্যর্থ ভারত। ভারতের এমন পারফরমেন্সে ক্ষুব্ধ দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
সুপার ফোরের লড়াই শেষ হওয়ার আগেই এশিয়া কাপের ১৫তম আসরের টি-টোয়েন্টি ফরম্যাটের ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আগামী ১১ সেপ্টেম্বর ফাইনালে লড়বে এই দু’দল।
গ্যালারিতে তখন আফগানিস্তানের জাতীয় পতাকার সাথে সমান তালে পাল্লা দিচ্ছে ভারতের জাতীয় পতাকা। চক চক করছে ভারতীয় সমর্থকদের চোখ-মুখ। পাকিস্তানের হার মানেই টিকে থাকবে ভারত। অন্য দিকে, পাকিস্তানের সমর্থকদের মুখ থমথমে। শেষ দু’ওভারে চার উইকেট হারিয়ে সহজ ম্যাচ কঠিন করে ফেলেছেন পাকিস্তানি ক্রিকেটাররা।
সুপার ফোরে টানা দুই ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে এক পা দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। তাদের মাঠের পারফরমেন্স চোখে পড়ার মতই। সুপার ফোরে আফগানিস্তান ও শক্তিশালী ভারতের বিপক্ষে যেভাবে জিতেছে, তাতে প্রশংসায় ভাসছে লঙ্কানরা
একসাথে বসবাসের অধিকার, মাসিক ভরনপোষণ এবং সন্তানদের খরচ দাবি করে জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেনের বিরুদ্ধে আরো একটি মামলা করেছেন স্ত্রী ইসরাত জাহান।
টি-২০ ব্যাটিং র্যাঙ্কিংয়ে দীর্ঘ চার বছর শীর্ষে ছিলেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। এবার বাবরের সেই শীর্ষ-মুকুট ছিনিয়ে নিলেন তারই সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। চলমান এশিয়া কাপে দুর্দান্ত ফর্মের কারণে রিজওয়ান শীর্ষস্থানে উঠে আসলেন।
বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ছেড়ে দেয়ার পর তাকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে আলোচনা চলছে।
দীর্ঘ ১৫ বছরের বেশী সময় ধরে টি-টোয়েন্টি খেলতে থাকা বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহীম গতকাল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় বলেছেন। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পদার্পণ করেন মুশফিকুর রহিম।
আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ পেসার মারুফা আকতার।
এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের কাছে হারের মধুর প্রতিশোধ সুপার ফোরে নিলো পাকিস্তান। আজ সুপার ফোরের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ৫ উইকেটে হারিয়েছে ভারতকে। গ্রুপ পর্বে ৫ উইকেটে জিতেছিলো ভারত।
এক সপ্তাহ যেতে না যেতে আবারো মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় সুপার ফোর পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
এশিয়া কাপ খেলে দেশে ফেরার এক দিনের মাথায় টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
মরণবাঁচন ম্যাচ ছিল। তাতে হংকংকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে পাকিস্তান। হংকংকে মাত্র ৩৮ রানে অল-আউট করে ১৫৫ রানের জয় পেয়েছেন বাবর আজমরা। সেইসাথে এশিয়া কাপের ‘সুপার ফোরে’ উঠে গেলেন। আগামী রোববার 'সুপার ফোরে' ভারতের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান।