পাবনা জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসকের বাড়িতে উপহার সামগ্রী পাঠিয়েছেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
অন্যান্য
করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে আগামী ৩০ মে পর্যন্ত।
করোনার প্রভাবে যশোরের সব্জিচাষিরা পড়েছেন চরম বিপাকে। এখানকার উৎপাদিত সব্জি জেলার চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।
পাবনায় আরো একজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে পাবনায় মোট ১১ জন আক্রান্ত হলো।
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনতাসীর মামুনকে রাত একটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে স্থানান্তর করা হয়েছে।
পদ্মা সেতুতে বসানো হয়েছে সেতুর ২৯তম স্প্যান। সেতুর ১৯ ও ২০ নম্বর পিয়ারের ওপর স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে সেতুর ৪৩৫০ মিটার অংশ দৃশ্যমান হয়েছে। সোমবার সকালে মুন্সীগঞ্জ প্রান্তে এ স্প্যান বসানো হয়।
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৬৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা এ যাবৎ একদিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪৫৫ জন।
আগামী ৮ মে থেকে অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেসামমরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
করোনাভাইরাসের কারণে ভারতে আটকেপড়া চার শিশুসহ আরও ১৬৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার দুপুরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে চেন্নাই থেকে তারা ঢাকায় আসেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনাভাইরাস পরীক্ষার ‘জি র্যাপিড ডট ব্লট’ কিট পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৫ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরও ২ সদস্যের মৃত্যু হয়েছে। তারা দুজনই ডিএমপিতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টায় ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন এমপিওভুক্ত ১ হাজার ৬৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা পাওয়ার প্রক্রিয়া আরেকধাপ এগিয়েছে। স্কুল ও কলেজের তালিকা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষণজন্মা নেতা উল্লেখ করেছেন।
মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে মৃত্যুর মধ্যেই এপ্রিল মাসের গত ২০ দিনে বজ্রপাতে ৫৭ জনের প্রাণহানি ঘটেছে। গত বছরের পুরো এপ্রিল মাসে প্রাণহানির সংখ্যা ছিল ২১।
বাংলাদেশে করোনার সংক্রমণ প্রতিরোধে চীন থেকে ৪ সদস্যের বিশেষজ্ঞ দল ঢাকায় আসছেন। দলটি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করবে।