নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবরোধ সমর্থনে আগুন দেওয়ার প্রস্তুতিকালে বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি টায়ার ও চার বোতল পেট্রল জব্দ করা হয়।
অগ্নিসংযোগ
সাম্প্রতিক সময়ে রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. নান্নু (৪১), শাহজালাল শিকদার (৫০) ও আমির হাসান (২৫)।
কুষ্টিয়ার কুমারখালীতে সাবেক প্রেমিকার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সম্রাট শেখ নামে এক যুবকের বিরুদ্ধে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউপি চেয়ারম্যান মো. কাজী হানিফ আনসারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়ায় বিএনপির তারুণ্যের রোডমার্চ উপলক্ষে রবিবার সকাল থেকেই নাটোরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে সরকার দলের সমর্থকরা।
পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া পৌর এলাকার সানিলা মহল্লায় পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকের বাড়িতে আগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুদি দোকানির বিতর্কিত পোস্ট দেওয়া নিয়ে এক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রোববার রাতে লোহাগড়া থানার এসআই মাকরুফ রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
নাইজেরিয়ায় বাসে বন্দুকধারীদের লাগিয়ে দেয়া আগুনে পুড়ে মারা গেছেন অন্তত ৩০ জন যাত্রী। মঙ্গলবার দেশটির সকোটো রাজ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। এটি আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে ক্রমবর্ধমান অনিরাপত্তার আরেকটি ঘটনা।
রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আজ মঙ্গলবার দুটি মামলা করেছে পুলিশ। মামলা দুটিতে অজ্ঞাত আট শ’ জনকে আসামি করা হয়েছে। রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় আজ ১১ জনের রিমান্ড শুনানি হবে।