বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার গুজব উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।
অন্তর্বর্তী সরকার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দেশে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। তবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায় এ দেশের মানুষ।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক ও মানবিক উভয় দিক থেকেই চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।স্থানীয় সময় সোমবার (২৬ আগস্ট) জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে গুছিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে। তারা (অন্তর্বর্তী সরকার) ছাত্র-জনতার অনুরোধে দায়িত্ব গ্রহণ করেছে। তাদের কাজ করার সুযোগ দিন।
অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে তা দেশের জনগণের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, চীনা রাষ্ট্রদূতকে উচ্চ সুদে নেয়া ৪০০ কোটি মার্কিন ডলার ঋণের সুদের হার কমানো প্রস্তাব দিয়েছেন।
শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আওয়ামী লীগ সরকারের সাবেক ছয় প্রভাবশালী মন্ত্রী, ৫ জন সাবেক সংসদ-সদস্য (এমপি) ও তাদের স্ত্রী, সন্তান ও সহযোগীসহ ৩১ জনের অর্থ সম্পদের তথ্য সংগ্রহের পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রী, এমপি মিলে রয়েছেন ১১ জন। তাদের স্ত্রী, সন্তান ও সহযোগীসহ রয়েছেন আরও ২০ জন। ৩১ জনের অর্থ সম্পদের তথ্য চাওয়া হয়েছে।
জাতিসংঘ সাধারণ অধিবেশনের মুখপাত্র মনিকা গ্রেইল বলেছেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতির দরজা ড. ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারের জন্য খোলা। বাংলাদেশের জন্য সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ভলকান বজকির অব্যাহতভাবে কাজ করে যাবেন।’
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিধি আরও বাড়ছে। আজ শুক্রবার তারা শপথ নেবেন।