গাজীপুরের কালীগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে প্রতিবেশী রেক্সি বাবু রোজারিওকে (৪৩) হত্যা করেন লিংকন জন রোজারিও (৩৮)। ঘটনার প্রায় চার মাস পর শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে মরদেহের বস্তাবন্দি কঙ্কালটি উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দড়িপাড়া গ্রামের রেললাইনের পাশের ডোবা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
অপহরণ
পাকিস্তানে পাত্রী দেখানোর কথা বলে ডেকে নিয়ে আটজনকে অপহরণ করেছে ডাকাতরা। অপহৃতদের মধ্যে চারজন নারীও রয়েছেন।
টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সাব্বির (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
কক্সবাজারের টেকনাফ উপজেলার মোছনী গ্রামে নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের অভ্যন্তরে স্থানীয়দের বসতবাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।
পূর্ব নাইজেরিয়ায় একটি বার্ষিক সম্মেলনে যাওয়ার পথে ২০ জন মেডিক্যাল শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। ওটুকপো শহরের কাছে রাস্তা থেকে ওই শিক্ষার্থীদের অপহরণ করা হয়। এনুগু থেকে ১৫০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত ওই পথে নিয়মিত হামলা ও অপহরণের ঘটনা ঘটে থাকে।
গণবিক্ষোভের মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার অপহরণের অভিযোগ এনে মামলার আবেদন করা হয়েছে।বুধবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এ আবেদন করা হয়। এ বিষয়ে শুনানি হলেও আদেশ হয়নি বলে জানিয়েছেন মামলার বাদী সোহেল রানা।
রাজধানী ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মো. আলকাম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকায় ঝর্ণা দেখতে যাওয়ার কথা বলে একজনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণের শিকার ব্যক্তি সাতকানিয়া পূর্ব রুপকারিয়া এলাকার মোস্তাক আহমদের ছেলে ফয়জুল করিম রেদুয়ান (২২)।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মোরশেদ আলমকে (৩২) নামে এ আসামি পাহাড়ে অপহরণ চক্রের প্রধান বলে জানা গেছে।রোববার (১৯ মে) রাতে টেকনাফের শীলখালী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) সদস্যরা দুই বাংলাদেশিকে অপহরণ করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীদের পরিবার।বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ২টার দিকে টেকনাফের হোয়াইক্যং নাফনদী ৫ নম্বর স্লুইস গেইট এলাকা থেকে তাদের অপহরণ করলেও পরিবার বিষয়টি প্রকাশ করে শনিবার।