বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। বৃহস্পতিবার সকাল থেকে সেখানে অবস্থান নেন তারা। তবে সেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা দেখা যায়নি।
অবস্থান
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচারের দাবিতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। টানা ৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে অবস্থান নিচ্ছে দলটি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, ‘ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ অবস্থান রাখুন। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।’
নারায়ণগঞ্জে এক দফা দাবিতে মহাসড়ক, সংযোগ সড়ক, ঢাকা নারায়ণগঞ্জ সড়কসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। বিক্ষোভে উত্তাল পুরো নারায়ণগঞ্জ শহর। এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জের বিভিন্ন পয়েন্ট অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়েছে। শনিবার (৩ আগস্ট) বেলা ১২টা ২৫ মিনিটের দিকে পাঁচটি গাড়িতে বিজিবি সদস্যরা সেখানে যান।
চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যা, নির্যাতনের অভিযোগে জোরদার হয়েছে আন্দোলন। শিক্ষার্থী ও সাধারণ জনতা হতাহত হয়েছে দাবি করে এর প্রতিবাদে আজ শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ নষ্ট করতে না পারে তার জন্য পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে বলে দাবি করেছে ডিএমপি। কোথাও কোথাও চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে তারা। বিশেষ করে ঢাকার প্রবেশমুখ গুলোতে শনিবার (৩ আগস্ট) সকাল থেকে এ তল্লাশি জোরদার করা হয়।
ইবি প্রতিনিধি: বৃষ্টি উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘রিমেম্বার আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
পুলিশের বাধা উপেক্ষা করে খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের বাধা পেরিয়ে পুরো চত্বরে অবস্থান নেন।