যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি লরির ভেতর থেকে অন্তত ৪৬টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সঙ্কটাপন্ন আরো অন্তত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে ঘটনাটি ঘটে।
- দেশব্যাপী নিষিদ্ধ ‘ছাত্রলীগের নৈরাজ্যে’র প্রতিবাদে ইবি ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
- * * * *
- বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর
- * * * *
- পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
- * * * *
- পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে কিশোর নিহত
- * * * *
- সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- * * * *
অভিবাসী
তিউনিশিয়ার নৌবাহিনী শনিবার জানিয়েছে, তারা ৮১ অভিবাসীকে উদ্ধার করেছে। এদের মধ্যে এক নারী রয়েছেন। তারা সমুদ্রযাত্রার উপযোগী একমাত্র জাহাজে করে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন।
লিবিয়ার সমুদ্র উপকূলে গত এক সপ্তাহে তাদের বিভিন্ন নৌকা ডুবে কমপক্ষে ১৬০ অভিবাসীর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) একথা জানায়।
চ্যানেলে আটকা পড়া যুক্তরাজ্য অভিমুখী ১৩৮ অভিবাসীকে উদ্ধার করেছে ফ্রান্স। দেশটির বিভিন্ন নৌযানের সাহায্যে তাদের উদ্ধার করা হয়। অস্থায়ীভাবে তৈরি নৌযানে করে তারা ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করে। শুক্রবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে
আজ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হচ্ছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফিরছেন লিবিয়ার দার্জ ডিটেনশন সেন্টারে আটক ৮৬ জনসহ মোট ১১৬ জন বাংলাদেশি নাগরিক। আজ বুধবার বেলা ১২টায় ঢাকার বিমানবন্দরে তাদের অবতরণ করার কথা রয়েছে।
পোল্যান্ড হুঁশিয়ারি দিয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অভিবাসন প্রত্যাশী শত শত মানুষকে বেলারুস পোল্যান্ড সীমান্ত দিয়ে ঢুকতে উৎসাহিত করে উত্তেজনা বৃদ্ধিতে উস্কানি যোগাচ্ছে এবং এর ফলে দুই দেশের সীমান্তে ''সশস্ত্র'' সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে।সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে শত শত মানুষ পোল্যান্ডে ঢোকার চেষ্টা করার পর পোল্যান্ড সেখানে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে।
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে (২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর) ১৫ হাজার ৩৯৯ জন অভিবাসীকে আটক করেছে সৌদি সরকার। বিভিন্ন আইন লঙ্ঘন করায় তাদের আটক করা হয়।
মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।বুধবার কুয়ালালামপুরের অদূরে সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তিনজন নারী।
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় অভিবাসী-বিরোধী অভিযানে চার হাজার অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে শত শত নারী ও শিশুও রয়েছেন। লিবিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।