ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। বর্তমানে মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সুয়াগাজী পর্যন্ত অংশের আগাছা পরিষ্কারের কাজ চলছে।
অভিয়
কুষ্টিয়ায় গভীর রাতে অবৈধ বিড়ি কারাখানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন রাজস্ব কর্মকর্তারা। এসময় দুই কাস্টমস কর্মকর্তা আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তাদের বহন করা গাড়ি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান (১৭) নামে এক কিশোর অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লালপুর এলাকায় তার মৃত্যু হয়।
পাসপোর্ট গ্রহীতাদের হয়রানি, ঘুষ গ্রহণ ও আর্থিক অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের টঙ্গীর গোপালপুর এলাকায় মাদকের কারবার নিয়ে শত্রুতার জেরে নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে টঙ্গীর গোপালপুর সোসাইটি মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।