অলআউট

২৭১ রানের জবাবে মাত্র ৭ রানে অলআউট, লজ্জার রেকর্ড

২৭১ রানের জবাবে মাত্র ৭ রানে অলআউট, লজ্জার রেকর্ড

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে খেলায় লজ্জার রেকর্ড করেছে আইভরি কোস্ট। নাইজেরিয়ার দেওয়া ২৭১ রাতের জবাবে দলটি মাত্র ৭ রানে অলআউট হয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড।

২০০ রানের লিড নিয়ে অলআউট দক্ষিণ আফ্রিকা

২০০ রানের লিড নিয়ে অলআউট দক্ষিণ আফ্রিকা

মিরপুরে দক্ষিণ আফ্রিকাকে স্পিন জাদুতে কাবু করতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু টাইগারদের এই পরিকল্পনাকে ভেস্তে দিয়েছে প্রোটিয়া ব্যাটাররা। সেই সঙ্গে ২০২ রানের বড় লিড পেয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে ৩০৮ রানে অলআউট হয়েছে তারা। যেখানে সেঞ্চুরি তুলে নিয়ে বড় অবদান রেখেছেন কাইলে ভেরাইনে।

১০৬ রানে অলআউট বাংলাদেশ

১০৬ রানে অলআউট বাংলাদেশ

ঘরের মাঠ মিরপুরে দক্ষিণ আফ্রিকাকে স্পিন ফাঁদে ফেলতে মাত্র এক পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের সামলাতে হিমশিম খেতে হয়েছে টাইগার ব্যাটারদের। যার ফলে মাত্র ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

লাঞ্চের আগেই অলআউট বাংলাদেশ, বড় জয় ভারতের

লাঞ্চের আগেই অলআউট বাংলাদেশ, বড় জয় ভারতের

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে উড়ছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে বড় কিছু করার প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল শান্ত বাহিনী। তবে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে যোজন যোজন পার্থক্য রয়েছে চেন্নাই টেস্টে তা ভালোভাবেই বুঝতে পেরেছে বাংলাদেশ দল। চেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।

৩৯ রানে অলআউট, বিশ্বকাপে লজ্জার রেকর্ড উগান্ডার

৩৯ রানে অলআউট, বিশ্বকাপে লজ্জার রেকর্ড উগান্ডার

এবারই প্রথম বিশ্বকাপ খেলছে উগান্ডা। জিম্বাবুয়ের মতো দলকে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে হেরেছে বড় ব্যবধানে। পরের ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় পেয়েছে দলটি। তবে এবার ফের হেরে বসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আকিল হোসেনের স্পিনে উগান্ডাকে গুঁড়িয়ে দিয়ে বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গায়ানায় সি গ্রুপের ম্যাচে আজ রবিবার ১৩৪ রানে জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

মাত্র ১২ রানে অলআউট, তবু হলো না রেকর্ড

মাত্র ১২ রানে অলআউট, তবু হলো না রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ কতো? ১০ রান। সেই রেকর্ডটা আইল অব ম্যানের। আইরিশ সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চলটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে ৮.৪ ওভার ব্যাট করে ১০ রানে অলআউট হয়েছিল। মাত্র ২ রানের জন্য সেই রেকর্ড ভাঙতে পারেনি মঙ্গোলিয়া।

ব্যাটিং বিপর্যয়ে ১৮৮ রানে অলআউট বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে ১৮৮ রানে অলআউট বাংলাদেশ

সিলেট টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২৮০ রানের জবাবে ১৮৮ রানে থেমেছে বাংলাদেশ। এতে ৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে সফরকারীরা।

১৭২ রানেই অলআউট বাংলাদেশ

১৭২ রানেই অলআউট বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে আগে ব্যাটিংয়ে নেমে ভীষণ বিপদে পড়ে বাংলাদেশ। হতশ্রী ব্যাটিংয়ে প্রথম ইনিংসে দুইশ’র নিচে গুটিয়ে যাবার শঙ্কা নিয়ে প্রথম দিনের চা-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। ফলে দ্বিতীয় সেশন শেষেই উঁকিঝুঁকি দেয় অলআউটের শঙ্কা। শেষ পর্যন্ত ১৭২ রানেই গুটিয়ে গেছে টাইগাররা।