চট্টগ্রামে আদালতে জামিন শুনানির সময় অস্বাভাবিক আচরণের অভিযোগে আইনজীবী মো. শাহেদুল হককে দুই বছরের জন্য মামলা পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।