তথ্য অধিকার আইন সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করতে তথ্য কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
আইন
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দিতে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে।
আইনসভাগুলিতে ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষণ করতে সংববিধান সংশোধন করছে ভারত। বুধবার এই সংক্রান্ত বিলটি নিম্ন-কক্ষ লোকসভায় মাত্র দু‘জনের বিরোধিতায় বৃহস্পতিবার অনেক রাতে উচ্চ-কক্ষ রাজ্যসভায় পাশ হয়েছে কোনো বিরোধিতা ছাড়াই। তবে কবে থেকে এই আইন চালু হবে, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে।
সাইবার সিকিউরিটি আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করতে করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের আবশ্যকতা পুনর্ব্যক্ত করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে আসলেই এব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোন আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জাতীয় সংসদে বহুল আলোচিত ‘সাইবার নিরাপত্তা বিল-২০২৩’ আইন পাস হওয়ার একদিন পর বিবৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের নামে নতুন মোড়কে মূলত একই ধরনের নিবর্তনমূলক ধারা সম্বলিত সাইবার নিরাপত্তা আইন (সিএসএ)-২০২৩ তড়িঘড়ি করে সংসদে পাশ করার ঘটনায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আদালত প্রাঙ্গনেই যদি দেশের আইনজীবীদের ওপর হামলা হয় তাহলে অন্যত্র কী পরিস্থিতি হতে পারে, সেই ভাবনা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিএনপিসহ সরকার বিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৫০ জন আইনজীবী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত কমপক্ষে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।