আগামী ৬ আগস্ট রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এই ‘বিশেষ বর্ধিত সভা’ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
- নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক
- * * * *
- মেঘনায় ৩ স্কুলছাত্রের মৃত্যু, বাল্কহেড ঘিরে নানা প্রশ্ন; আটক ৪
- * * * *
- জুলাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষা করতে হবে : ডিএসসিসি প্রশাসক
- * * * *
- চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন
- * * * *
- যমুনায় পানি বাড়তেই শহড়াবাড়ি স্পারে ভাঙন, নদী এগোচ্ছে বসতির দিকে
- * * * *
আওয়ামী লীগে
লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। রবিবার বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ছাতকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। রবিবার বিকালে উপজেলা সদরে এ কর্মসূচি পালন করে ছাতক উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগের তিন অঙ্গসংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ থেকে পাঁচ দফা যৌথ ঘোষণা দেয়া হয়েছে। সমাবেশে এই যৌথ ঘোষণা পাঠ করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপির বৃহস্পতিবারের মহাসমাবেশ পিছিয়ে আগামী শুক্রবার (২৮ জুলাই) নির্ধারণ করা হয়েছে। এদিকে, আওয়ামী লীগও ২৭ জুলাই য়ের (বৃহস্পতিবার) নির্ধারিত সমাবেশ একদিন পিছিয়ে ২৮ জুলাই করার সিদ্ধান্ত নিয়েছে।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার এ কমিটির অনুমোদন দেন।
‘দেশব্যাপী বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। বুধবার বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি শেভাযাত্রা বের হয়
‘দেশব্যাপী বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার রাজধানীর সড়কে নামছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে পদযাত্রা কর্মসূচি দিয়েছে বিএনপি। আর ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ।