রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের দিকে যাচ্ছে ঢাকা ও এর আশপাশের ফায়ার সার্ভিসের সব ইউনিট। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজধানীর কালশীতে ১২ তলা ভবনের পঞ্চম তলায় লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের ঘটনায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত চারজন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর মৌচাক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে । ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
রাজধানীর গুলশান-২ নম্বরে ১২তলা আবাসিক ভবনে লাগা আগুনে মৃত্যু একজনের লাশ অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে রাত ১১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী
রাজধানীর ভাষানটেক বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি পাইকারী কাপড়ের মার্কেটের আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে নিয়ন্ত্রণে আনে।
যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার একটি রেস্তোরাঁয় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন প্রায় পৌণে দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর হাজারীবাগে বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বটতলার ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। এক ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় ৭.৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
রাজধানীর মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।