আজ

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কক্সবাজারে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস।

প্রধানমন্ত্রী আজ যশোরে জনসভায় ভাষণ দেবেন

প্রধানমন্ত্রী আজ যশোরে জনসভায় ভাষণ দেবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যশোর জেলা স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেবেন। স্থানীয় আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেছে। প্রধানমন্ত্রীর এ জনসভা উপলক্ষে যশোর এখন একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণের মাঝে উৎফুল্লতা বিরাজ করছে।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ

দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই প্রতিযোগিতার নতুন আসর আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হবে। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে দল গুছাতে শুরু করেছে সাত ফ্রাঞ্চাইজি। এবার দেশি-বিদেশি খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

স্কুলে ভর্তির আবেদন শুরু আজ, নির্ধারণ লটারিতে

স্কুলে ভর্তির আবেদন শুরু আজ, নির্ধারণ লটারিতে

২০২৩ সালের জন্য সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ। যা চলবে আগামী ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে শিক্ষার্থী নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে।

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস বৃহস্পতিবার (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেনের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ ও ‘স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান ধারণ করে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলের অগ্রভাগে থেকে তৎকালীন স্বৈরাচার সরকারের রোষানলের শিকার হয়ে শহীদ হন নূর হোসেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। দুই বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে মনোভাব জানাবে দেশটির জনগণ। মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের ওপর বাইডেনের বাকি মেয়াদ কেমন যাবে তা অনেকাংশে নির্ভর করবে

টঙ্গী থেকে মাত্র ৫ মিনিটে আজমপুর’

টঙ্গী থেকে মাত্র ৫ মিনিটে আজমপুর’

গাজীপুর, ৭ নভেম্বর, ২০২২ (বাসস): বিআরটি প্রকল্পের টঙ্গী ফ্লাইওভারের ঢাকামুখী দু’টি লেন খুলে দেয়ায় গাজীপুরের টঙ্গী থেকে উত্তরার আজমপুর যেতে সময় লাগছে মাত্র ৫ মিনিট। এতে খুশি চালক ও যাত্রীরা। 

প্রধানমন্ত্রী ১০০ সেতু উদ্বোধন করবেন আজ

প্রধানমন্ত্রী ১০০ সেতু উদ্বোধন করবেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান চলাচলের জন্য আজ সোমবার এক শ’টি সড়ক সেতু উদ্বোধন করবেন। সকালে গণভবন থেকে একযোগে নবনির্মিত এই সেতুগুলো ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি।