লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টার অভিযানে জেলার ছয় থানা এলাকা থেকে ১২৯ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত ছয় দিনে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৭।
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টার অভিযানে জেলার ছয় থানা এলাকা থেকে ১২৯ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত ছয় দিনে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৭।
চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না চাইসহ তিন জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ মিটার কারেন্ট জাল ও ৮০ মিটার চায়না চাই জব্দ করা হয়।
মাগুরা সদর পৌরসভার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, একটি খেলনা পিস্তল ও ফেনসিডিলসহ রাশেদ শেখ (৪১) নামের এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি দল। এ সময় নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, চারটি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জেলেকে ২ হাজার টাকা করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। অপ্রাপ্তবয়স্ক এক জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।
নড়াইলের লোহাগড়ায় ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তৈয়ব আলী মোল্যা (২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
নোয়াখালীর ১০টি থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক হাজার ১০৬ জনকে আটক করেছে পুলিশ।
বান্দরবানের লামায় নাসরিন সুলতানা ফুতু (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার প্রেমিকসহ দুজনকে আটক করা হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হায়দার নাশী অংশাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে কলোনীতে যৌথ অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭০ হাজার টাকা ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. আব্দুর রহিম (৪৬) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরুর পরেই বড় ধরনের উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কুষ্টিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ তিন তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় তিন কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।