আদালতে

নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিল সরকার

নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিল সরকার

নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার। এরমধ্যে ছয়জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ, ২৩ জন যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ ও দুইজন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সব সাক্ষীকে আদালতে তলব

সব সাক্ষীকে আদালতে তলব

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। এদিন, এ মামলার তদন্তকারী কর্মকর্তাসহ সকল সাক্ষীকে সাক্ষ্য দিতে তলব করেছেন আদালত।

নিম্ন আদালতের ৮১ বিচারক বদলি

নিম্ন আদালতের ৮১ বিচারক বদলি

জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ নিম্ন আদালতের মোট ৮১ জন বিচারককে বদলি করে বিচার ব্যবস্থায় বড় ধরনের রদবদল এনেছে সরকার।

দীপু মনি ও জয়কে আদালতে তোলা হবে আজ, ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

দীপু মনি ও জয়কে আদালতে তোলা হবে আজ, ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে আদালতে তোলা হবে আজ।এর আগে, গতকাল সোমবার (১৯ আগস্ট) রাজধানীর পৃথক স্থান থেকে গ্রেপ্তারের পর রাতেই তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

আদালতের এজলাস থেকে সরছে লোহার খাঁচা

আদালতের এজলাস থেকে সরছে লোহার খাঁচা

দেশের নিম্ন আদালতের এজলাস কক্ষ থেকে কয়েক দশক আগে স্থাপিত লোহার খাঁচা সরিয়ে ফেলা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকার আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা সরানো শুরু হয়েছে।

ডিবি কার্যালয়ে টুকু-পলক-সৈকত, আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ

ডিবি কার্যালয়ে টুকু-পলক-সৈকত, আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গতকাল গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

আদালতে আনিসুল ও সালমানকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ

আদালতে আনিসুল ও সালমানকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে হাজির করা হয়েছে। 

দুপুরে আদালতে তোলা হবে সালমান ও আনিসুলকে, চাওয়া হবে রিমান্ড

দুপুরে আদালতে তোলা হবে সালমান ও আনিসুলকে, চাওয়া হবে রিমান্ড

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।