সাভার ও ধামরাই উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত বংশী নদী দখল ও দূষণ বন্ধ করে দায়ীদের বিষয়ে প্রতিবেদন না দেয়ায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
আদা
ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এ আদেশ দেন।
নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন যাত্রীদের থেকে কোনোভাবেই আদায় করা না হয় এ বিষয়ে পরিবহন মালিক শ্রমিকদের স্মরণ করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার সকাল থেকে সারা দেশে বাস-ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা। ফলে রাজধানীসহ সারা দেশেই সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।
অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গৃহবন্দী মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি প্রথমবারের মতো জান্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভারতে আবারো আদালত চত্বরে গুলির ঘটনা ঘটেছে। দিল্লির রোহিণী কোর্টের পর এবার গুলি চালানো হয়েছে উত্তরপ্রদেশের একটি নিম্ন আদালতে।
ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে শফিকুল ইসলাম (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে পুলিশ চেক পোস্টে আত্মঘাতী বোমা হামলা মামলায় জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানের মৃত্যুদণ্ড ও জেএমবির চট্টগ্রাম বিভাগীয় সাবেক কমান্ডার জাবেদ ইকবালের যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
জামিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী আদেশ ও রায় প্রকাশ্য আদালতে সংশ্লিষ্ট পক্ষ বা তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণা করার জন্য অধঃস্তন আদালতের বিচারকদের প্রতি নির্দেশনা দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে।