আনসার

আনসারে উচ্চ পর্যায়ে বড় রদবদল

আনসারে উচ্চ পর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। বাহিনীর উপ-মহাপরিচালক (ডিডিজি) পদমর্যাদার ৯ জন এবং পরিচালক পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, কড়া হুঁশিয়ারি সারজিসের

আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, কড়া হুঁশিয়ারি সারজিসের

ঢাকার সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

শিক্ষার্থীদের দখলে সচিবালয়, পালালেন হাজারও আনসার সদস্য

শিক্ষার্থীদের দখলে সচিবালয়, পালালেন হাজারও আনসার সদস্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের কয়েক মিনিটেই শিক্ষার্থীদের জনস্রোতে পালিয়ে গেছেন হাজারো আনসার সদস্য।

আনসার-শিক্ষার্থী সংঘর্ষে সচিবালয় রণক্ষেত্র

আনসার-শিক্ষার্থী সংঘর্ষে সচিবালয় রণক্ষেত্র

রাজধানীর সচিবালয়ে অবরুদ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে উদ্ধার করতে গিয়ে আন্দোলনরত আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোপালগঞ্জে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোপালগঞ্জে শোভাযাত্রা, গাছের চারা বিতরণ ও রোপণের মধ্য দিয়ে আনসার-গ্রাম রক্ষা বাহিনীর (ভিডিপি)  বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।বৃক্ষরোপণ অভিযান সফল করতে আজ রবিবার সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ মাঠ থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশিক্ষণ মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

জামারপুরে পল্লী বিদ্যুৎ কর্মচারীকে বেঁধে রাখল আনসার

জামারপুরে পল্লী বিদ্যুৎ কর্মচারীকে বেঁধে রাখল আনসার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে এক পল্লী বিদ্যুৎ কর্মচারীকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে।

চট্টগ্রামে ট্রেনের টিকিট কালোবাজারি, আনসারসহ গ্রেফতার ৩

চট্টগ্রামে ট্রেনের টিকিট কালোবাজারি, আনসারসহ গ্রেফতার ৩

চট্টগ্রামে ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগে এক আনসার সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আনসার সদস্য মো. স্বপন, মো. মজনু ও মো. রুবেল। 

আনসার সদস্যকে মারধর, কর্মীকে ৬ মাসের কারাদণ্ড

আনসার সদস্যকে মারধর, কর্মীকে ৬ মাসের কারাদণ্ড

বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে এক আনসার সদস্যকে দায়িত্ব পালনে বাধা ও মারধরের অপরাধে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী শাকিল শেখ (২১) নামে এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপকূলে ১০ হাজার আনসার-ভিডিপি মোতায়েন

উপকূলে ১০ হাজার আনসার-ভিডিপি মোতায়েন

ঘূর্ণিঝড় পূর্ব ও পরবর্তী সময়ে স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় উপকূলীয় ১২ জেলায় ১০ হাজার আনসার-ভিডিপি সদস্যকে চার দিনের জন্য মোতায়েন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।