আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আনিসুল হকের ১৬টি ব্যাংক হিসাবের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশের তিন ব্যাংকে খোলা হিসাবগুলোতে প্রায় ২১ কোটি টাকা জমা আছে বলে জানতে পেরেছে সংস্থাটি। হিসাবগুলো স্থগিত করা হয়েছে ইতোমধ্যে।
- ভুয়া ক্রেডিট কার্ডে ইস্টার্ন ব্যাংকে অর্থ লোপাট, অনুসন্ধানে দুদক
- * * * *
- বাংলাদেশ রেলওয়েকে হুইলচেয়ার হস্তান্তর করলো মেঘনা ব্যাংক
- * * * *
- চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
- * * * *
- আদালতে মুখোমুখি ইলন মাস্ক ও অল্টম্যান
- * * * *
- এআই দিয়ে তৈরি স্ক্রিপ্ট অস্কারের জন্য অযোগ্য ঘোষণা
- * * * *
আনিসুল হক
রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২০ নভেম্বর) তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
রাজধানীর বাড্ডা থানায় দায়েরকৃত আল-আমিন হত্যা মামলায় দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।
বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন।
নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে রিমান্ড শুনানিতে তিনি এ কথা বলেন।
সরকারের ব্যর্থতায় পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দলের মন্ত্রী-এমপিরা কেউ পালিয়ে গেছেন আবার কেউ আছেন আত্মগোপনে। তাদের মধ্যে বেশ কয়েকজন রিমান্ডে আছেন। তাদেরই একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ডিবি পুলিশ কার্যালয়ে ১০ দিনের রিমান্ডে আছেন তিনি। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তিন সংসদ সদস্য এবং তাদের স্ত্রী-সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজন করাকে নির্বাচন কমিশন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোনো ধরনের হয়রানিমূলক মামলা না করার ব্যবস্থা নেওয়া হবে। সব দলের জন্য থাকবে সমান সুযোগ।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাজেটে বিদেশনির্ভরতা কমেছে। আগে ৮০ টাকা বিদেশিদের আর ২০ টাকা বাংলাদেশের ছিল। এবার ৮৩ টাকা বাংলাদেশিদের ও বাকি ১৭ টাকা বিদেশিদের।