তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। তারকা লেগ স্পিনার রশিদ খান ও অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে নিয়েই ওয়ানডে সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে তারা।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
আফগান
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৪৬ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা। রান বিবেচনায় এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আর আন্তর্জাতিক টেস্ট ইতিহাস দেখলে রান হিসাবে এটি তৃতীয় বড় জয়।
৮০ ওভার শেষ, আফগানিস্তান চাইলে নতুন বল নিতে পারবে এমন সময়ে ইনিংস ঘোষণা করে দিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামল ৪ উইকেটে ৪২৫ রানে।
আফগান বোলাররা যখন হাঁপিয়ে হা-পিত্যেশ করছে, ধৈর্যের চরম পরীক্ষা দিতে দিতে অধৈর্য হয়ে পড়েছে; তখন তাদের খানিকটা স্বস্তি দিলেন জাকির হাসান। রান আউটে কাটা পড়লেন এই ওপেনার। তাতে ভেঙেছে নিজের শতকের স্বপ্ন আর শান্তর সাথে তার ১৭৩ রানের জুটি।
আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১১৫ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
আগের দিন বাংলাদেশ দল যখন ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিন শেষ করে, আফগান কোচ জোনাথন ট্রট তখন বলেছিলেন, ‘আর ১০ রানের মাঝে বাংলাদেশকে বেঁধে ফেলে তার দল স্কোরবোর্ডে ৫০০ রান তুলবে।’
আফগানিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। ভেঙে গেছে সফরকারীদের টপ-অর্ডার। এবাদত হোসাইন ও শরিফুল ইসলাম মিলে তুলে নিয়েছেন চার-চারটা উইকেট। জোড়া উইকেট শিকার করেছেন দু’জনেই। যদিও পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সফরকারীরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আজ (বুধবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল দশটা থেকে শুরু হবে ম্যাচটি।
সবশেষ ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করেনি। তবে ঘরের মাঠে আসন্ন আফগানিস্তান সিরিজটি দেশের একাধিক চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া অনলাইনেও দেখা যাবে পুরো সিরিজটি।