আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাগদিস প্রদেশের ক্বাদিস জেলায় সোমবার ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছে।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
আফগান
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার সময় এখনো আসেনি। তিনি গতকাল (শুক্রবার) রুশ সরকারি বার্তা সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। ল্যাভরভের সাক্ষাৎকারটি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি বলেছেন, ১৫ই অগাস্ট তার প্রাসাদের নিরাপত্তা বাহিনী যখন তাকে জানায় যে তারা প্রেসিডেন্ট বা কাবুলকে আর সুরক্ষা দিতে অপারগ, তার কয়েক মিনিটের মধ্যে আকস্মিকভাবেই তিনি দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন।
তালেবানের শীর্ষস্থানীয় নেতা আনাস হক্কানি বলেছেন, আফগান জনগণ যুগ যুগ ধরে যুদ্ধের ময়দানে বিজয়ী হলেও রাজনীতির মাঠে সব সময় পরাজিত হয়েছে।
মুসলিম দেশগুলোর জোট ওআইসির সম্মেলনে আফগানিস্তানের মানবিক সংকট ইস্যুকে প্রাধান্য দেয়া হবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশা করছেন।
আফগানিস্তানের কয়েক ডজন নারী তাদের শিক্ষা ও চাকরি করার অধিকার রক্ষা এবং তালেবান সরকারে নারীদের প্রতিনিধিত্ব রাখার দাবিতে বৃহস্পতিবার কাবুলে বিক্ষোভ করেছেন। খবর এএফপি’র।
জাতিসঙ্ঘে ক্ষমতাচ্যূত আফগান সরকারের নিয়োগ দেয়া রাষ্ট্রদূত তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। জাতিসঙ্ঘ এ কথা জানিয়েছে বলে এএফপির খবরে বলা হয়।
আফগানিস্তানের পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে কমপক্ষে পাঁচ তালেবান সদস্য নিহত হয়েছেন। রোববার এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে কাবুল থেকে প্রকাশিত তোলো নিউজের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।
বিশ্ব ব্যাংক শুক্রবার জানিয়েছে, আন্তর্জাতিক দাতারা আফগানিস্তানকে সহায়তায় ২৮ কোটি ডলার ছাড় দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে। এই শীত মৌসুমে দেশটির অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী চরম খাদ্য ঘাটতির মুখে পড়তে যাচ্ছে বারবার এমন সতর্ক বার্তা দেয়ার পর এ অর্থ ছাড়ের অনুমোদন দেয়া হলো।
আফগানিস্তানের সাবেক সরকারের পদস্থ কর্মকর্তা ও নেতাদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। অন্তর্বর্তী তালেবান সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই বলেছেন, সাবেক কর্মকর্তাদের দেশে ফিরতে কোনো বাধা নেই।