আফগান

আফগানদের 'নিরাপদ দেশত্যাগের' ব্যবস্থাপনায় তালেবানের প্রতি জাতিসঙ্ঘের আহ্বান

আফগানদের 'নিরাপদ দেশত্যাগের' ব্যবস্থাপনায় তালেবানের প্রতি জাতিসঙ্ঘের আহ্বান

আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বের বহুজাতিক বাহিনীর প্রত্যাহারের পর আফগানদের 'নিরাপদ দেশত্যাগের' ব্যবস্থাপনার জন্য তালেবানের কাছে আহ্বান করেছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ। 

আফগানিস্তানের কূটনৈতিক মিশনকে কাতারে সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের কূটনৈতিক মিশনকে কাতারে সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনীতিক মিশনকে কাতারে সরিয়ে নেয়া হয়েছে। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই ঘোষণা করেন।এদিকে মঙ্গলবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে কাবুলে তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

এক যুদ্ধ, চার প্রেসিডেন্ট

এক যুদ্ধ, চার প্রেসিডেন্ট

শেষ সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে আমেরিকার দীর্ঘতম যুদ্ধের অবসান হলো। প্রায় ২০ বছর আফগানিস্তানে অবস্থানের পর সোমবার দেশটিতে মার্কিন উপস্থিতির সমাপ্তি ঘটেছে। আর এই সময়ে যুক্তরাষ্ট্রে চারজন প্রেসিডেন্ট ছিলেন।

নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফিরতে বলল তালেবান

নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফিরতে বলল তালেবান

আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ দেশটির সকল নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফিরতে বলেছে। তালেবান কর্তৃপক্ষ এমন সময়ে এ নির্দেশ দিল যখন দ্যা নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবান কর্তৃপক্ষের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে নারীরা স্বাধীনভাবেই তাদের দৈনন্দিন কাজ করতে পারবেন

আফগানিস্তান বিষয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আফগানিস্তান বিষয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার আফগানিস্তানের গোলযোগপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বৈঠক আহ্বান করেছেন। কূটনীতিকরা একথা জানিয়েছেন। 

বিমানবন্দরে বিস্ফোরণে ২৮ তালেবান নিহত

বিমানবন্দরে বিস্ফোরণে ২৮ তালেবান নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণে ২৮ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে এক তালেবান নেতা এই তথ্য জানিয়েছেন।

আফগান ‘হুমকি’ যৌথভাবে মোকাবেলায় সম্মত পুতিন ও শি জিনপিং

আফগান ‘হুমকি’ যৌথভাবে মোকাবেলায় সম্মত পুতিন ও শি জিনপিং

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মত হয়েছেন যে তাদের দেশ আফগানিস্তান ‘হুমকি’ যৌথভাবে মোকাবেলা করার ব্যাপারে প্রচেষ্টা জোরদার করবে। তালেবানরা দেশটির ক্ষমতা দখল করে নেয়ায় এমন হুমকি দেখা দিয়েছে। বুধবার ক্রেমলিন একথা জানায়।

আফগানদের দেশ ছাড়তে নিষেধ তালেবানের

আফগানদের দেশ ছাড়তে নিষেধ তালেবানের

মার্কিন বাহিনীকে ৩১ আগস্টের মধ্যে দেশ ছাড়তেই হবে। এবং আফগানরা যেন কাবুল বিমানবন্দরে না আসেন। তার বক্তব্য, বিশেষ করে স্কিলড নাগরিকদের আফগানিস্তানে প্রয়োজন। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের আগামী দিনের আফগানিস্তানে প্রয়োজন। ফলে তারা যেন দেশ ছেড়ে কোথাও না যান।

আফগান কর্মজীবী নারীদের ঘরে থাকার নির্দেশ

আফগান কর্মজীবী নারীদের ঘরে থাকার নির্দেশ

 আফগানিস্তানে কর্মরত নারীদের তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা না হওয়া পর্যন্ত ঘরে থাকতে হবে। মঙ্গলবার কাবুলে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। তারা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।