আজ দেশের ৫ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, এক পূর্বাভাসে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর
চলতি সপ্তাহের মাঝামাঝি সারাদেশে বাড়তে পারে শীত, কমবে রাতের তাপমাত্রা। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছীতে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ সীতাকুন্ডে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
আগামী তিনদিনে সারাদেশে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া আজ উত্তরের তেঁতুলিয়ায় সর্বনিন্ম তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুর ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
মৌসুমী বায়ুর প্রভাবে আজ দেশের ১১টি অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদনদীর পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।