নতুন ইন্সট্রাক্টর ইনচার্জের পদায়নের আদেশ বাতিলের দাবিতে টানা ১৩ দিন ধরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের পর এবার আমরণ অনশনে বসেছেন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের তিন শিক্ষার্থী।
আমরণ অনশন
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইস্যুতে ডাকা আমরণ অনশন স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রবিবার ঢাকায় নৌপরিবহন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকে এ কর্মসূচি শুরুর কথা ছিল।
মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবির বিষয়ে সরকারের সাড়া না পাওয়ায় আজ মঙ্গলবার থেকে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মোশারফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী সামিউল ইসলাম প্রত্যয় গণরুম বিলুপ্তিসহ তিন দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। তার অন্য দাবিগুলো হল- মেয়াদোত্তীর্ণ সকল ছাত্রদের অবিলম্বে হল ত্যাগ, গণরুমে অবস্থান করা বৈধ ছাত্রদের আসন নিশ্চিত করা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সাত দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভিসি’র পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আমরণ অনশনের ঘোষণা দিয়েছে।
খুলনা ও যশোর অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা বুধবার চতুর্থ দিনের মতো ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।
বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনা ও যশোরের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন সোমবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।