বগুড়ার শিবগঞ্জের আলোচিত ফিরোজা বেগম হত্যা মামলার প্রধান আসামি সৈকতকে (২৩) গ্রেফতার করেছে র্যাব।
- নাশকতা মামলায় আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- * * * *
- অসম চুক্তি বাতিল ও নিজস্ব সম্পদ ব্যবহারের তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের
- * * * *
- মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করলেন দাদা
- * * * *
- মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু
- * * * *
- গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘোষণা
- * * * *
আসামি গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জের আলোচিত ফিরোজা বেগম হত্যা মামলার প্রধান আসামি সৈকতকে (২৩) গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে র্যাবের যৌথ অভিযানে গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সৈকত উপজেলার চকভোলা খা এলাকার সবুজ মিয়ার ছেলে।
ফরিদপুরের চাঞ্চল্যকর শিশু গণধর্ষণ মামলার পলাতক আসামি সোহান ওরফে টেরা সোহানকে গ্রেফতার করেছে র্যাব-১০।
নাটোরের গুরুদাসপুর উপজেলায় কৃষক মনোয়ার হত্যা মামলার মূল অভিযুক্ত হায়দার আলীকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাংনী উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর মতলব উত্তরে ৮ মাসের সাজাপ্রাপ্ত ১৭ মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় গতরাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ। এরা হলো মোঃ আনোয়ার হোসেন,ওমর ফারুক,মোঃ সুজন শেখ ও মোঃ আঃ গফুর। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
ফরিদপুরের আলোচিত স্কুলছাত্র আলাউদ্দিন মাতুব্বর অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল শেখকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১০। হত্যাকাণ্ডের ছয় বছর পলাতক থাকার পর র্যাবের হাতে ধরা পড়লো সে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী মডেল থানা এলাকায় গাড়ি চাপায় পথচারী শিশু রাইসা হত্যা মামলার পলাতক আসামি মো. নাসিরকে গ্রেফতার করেছে র্যাব-৭। বুধবার র্যাব অভিযান চালিয়ে ফেনী মডেল থানার কাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বগুড়া জেলার কাহালু থানার একটি অপহরণ মামলার আসামি মো. সোহানকে (২৭) নাটোর থেকে গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহান নাটোর সদরের তেগাছি এলাকার মো. কালামের ছেলে।
মৃত্যুদণ্ডের সাজা শুনে পালানোর সময় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। এসময় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৯ জনকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার করে অর্থদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার পরদিন সোমবার ভোর রাতে কুমিল্লা থেকে পালানোর সময় পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়।