ব্যক্তি করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় বাকি আছে আর মাত্র সাত দিন। দুই দফা সময় বাড়ানোর পর ৩১ জানুয়ারি শেষ হচ্ছে রিটার্ন দেওয়ার সময়। চলতি সপ্তাহের মধ্যে করদাতাদের রিটার্ন জমা দিতে হবে।
আয়কর
পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুন অর রশিদ ও তার ভাই এ. বি. এম. শাহারিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং তার স্ত্রী জীশান মীর্জা ও ছোট মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। ব্যক্তিশ্রেণির করদাতা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।
নতুন আইনের (আয়কর আইন ২০২৩) কারণে অনেকের ফরম পূরণের নিয়ম বুঝতে সমস্যা হওয়ায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
বিড়ি প্রাচীন শ্রমঘন একটি শিল্প। দেশের প্রায় ১৮ লক্ষ হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, শারীরিক বিকলাঙ্গ শ্রমিক বিড়ি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে।
অনলাইনে আয়কর পরিশোধের ক্ষেত্রে চার্জ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত চার্জ পরিশোধ করে ই-রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।
চলতি করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ৩৪ হাজারের বেশি ব্যক্তি শ্রেণির করদাতা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে
হত্যা মামলার বোঝা মাথায় নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। তাকে দল থেকে বাদ দিতে বিসিবিকে লিগ্যাল নোটিশও দেওয়া হয়েছিল। যার ফলে দ্বিতীয় টেস্টে মাঠে নামা নিয়েও শঙ্কা তৈরি হয়। কিন্তু বিসিবি জানিয়েছে অপরাধী প্রমাণিত না হওয়া পর্যন্ত দলে থাকবেন তিনি। এর মধ্যেই আবার শেয়ার বাজারে দুর্নীতির অভিযোগ উঠেছে দেশসেরা এই ক্রিকেটারের ওপর।
যারা টিআইএন সার্টিফিকেট নিয়েছেন, কিন্তু আয়কর রিটার্ন দাখিল করেননি, তারা জরিমানা ছাড়াই আগামী ৩০ জুনের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। প্রথম বারের মতো যারা আয়কর রিটার্ন জমা দেবেন, কেবলমাত্র তারাই জরিমানা ছাড়াই আগামী ৩০ জুন পর্যন্ত সময় পাবেন।