ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন হয়েছে। গ্রেট ব্রিটেনে ব্রিটিশ-বাংলাদেশি রিপোর্টারদের প্রতিনিধিত্বকারী মিডিয়া সংগঠন ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আনন্দঘন পরিবেশে বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।