ইউক্রেনে পাঁচ লাখেরও বেশি মানুষ ফিরে এসেছেন। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর তারা দেশটি ছেড়ে চলে গিয়েছিলেন। রোববার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইউক্রে
ইউক্রেনের ১১ জন স্থানীয় নেতাকে রাশিয়ান বাহিনী অপহরণ করেছে বলে রোববার উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক দাবি করেছেন।
কিয়েভ পুনর্দখল করার দাবি করেছে ইউক্রেন। দেশটি গেল কয়েক সপ্তাহ ধরে রাজধানী ও আশপাশের এলাকাগুলো পুনর্দখলে নিতে লড়াই চালিয়ে আসছিল।
গত সপ্তাহে তুরস্কে মু্খোমুখি বৈঠকে বসেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। আর ওই বৈঠকে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেন নিরপেক্ষ দেশ থাকবে। তারা ন্যাটো বা কোনো সামরিক জোটে যোগ দেবে না।
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ফের শুরু হয়েছে। শুক্রবার ভিডিও কনফারেন্সে আলোচনায় যোগ দেন দুদেশের কর্মকর্তারা। তবে বৈঠকের শুরুতেই মস্কোর প্রধান আলোচক ভ্লাদিমির মেডিনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, ক্রিমিয়া ও দোনবাস নিয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন হবে না।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, রাশিয়াকে ইউক্রেন আগ্রাসন এখনই বন্ধ করতে হবে। তিনি একে ‘মারাত্মক শোকাবহ’ ঘটনা বলে মন্তব্য করেন।
ইউক্রেনের দক্ষিণে রুশ বাহিনীর অবরোধে থাকা বন্দরনগরী মারিওপোলে যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতির ঘোষণা হয়।
তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মুখোমুখি বৈঠকের পরদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন বৈঠকে এমন বড় কোনো অগ্রগতি হয়নি যা নিয়ে আশাবাদী হওয়া যায়।
রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেনে চলমান যুদ্ধের জেরে অন্তত ৪০ লাখ ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়েছে।বুধবার জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি এক টুইট বার্তায় এই তথ্য জানান।
ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর বিরুদ্ধে জাতিসঙ্ঘে আনা প্রথম প্রস্তাবে বাংলাদেশ ভোট না দিলেও, দ্বিতীয় প্রস্তাবে ভোট দিয়েছে। বুধবার জাতীয় সংসদে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।