নগদ কাবিন পরিশোধে বিশ্ব ইজতেমার টঙ্গী মাঠে ৬৪ বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার নগদ কাবিনের টাকা পরিশোধে মধ্য দিয়ে বর ও কনের নাম ঘোষণা করে এ বিয়েগুলো সম্পন্ন হয়।
ইজতেমা
টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অসুস্থ হয়ে মারা গেছেন আরো তিন মুসল্লি। এ নিয়ে ইজতেমায় মোট ছয়জনের মৃত্যু হলো। ফজরের নামাজের সময়ই তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। সকাল থেকেই শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইজতেমা বিশ্বের নানা প্রান্তের মুসলমানদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্যরে এক অপূর্ব মিলনক্ষেত্র, যা ইসলামী সমাজ, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও মহানুভবতার এক অতুলনীয় দৃষ্টান্ত।
ইজতেমার মূল পর্ব শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও বুধবার থেকেই হাজার হাজার তাবলীগ মুসল্লি ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন।
বিশ্ব ইজতেমা নিরাপদে ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবার সাথে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আমরা একযোগে কাজ করছি।
করোনা মহামারির কারণে গত দু’বছর বন্ধ থাকার পর আগামী ১৩-১৫ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ২০-২২ জানুয়ারি।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তা দেওয়া হবে।
টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১৩ জানুয়ারি থেকে ৫৬তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমাকে সফল করতে মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষ। ইতোমধ্যে জেলাভিত্তিক খিত্তার তালিকাও সম্পন্ন হয়েছে এবং ময়দানের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, আগামী ১৩ জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা সকলে মিলেমিশে সুন্দরভাবে শেষ করবেন। ইজতেমা উপলক্ষে মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে।