ইতালি

ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য

ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিদ্রুপাত্মক’ মন্তব্যে ইতালি ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এমনকি, এর জেরে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।

নেপালের বোর্ডিং পাসে ইতালি যাত্রা, বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

নেপালের বোর্ডিং পাসে ইতালি যাত্রা, বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

নেপালগামী ফ্লাইটের বোর্ডিং পাসে ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানের কর্মকর্তার সহায়তায় ইতালিগামী ফ্লাইটে উঠেছিলেন তিন যাত্রী। জাল শেনজেন ভিসায় ইতালি পৌঁছানোর পর দুইজন ধরা পড়লে দেশে ফেরত পাঠানো হয়। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ৩০ লাখ টাকার চুক্তিতে মানবপাচার চক্রের মাধ্যমে দেশ ছাড়ার তথ্য। এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড অফিসার মোহাম্মদ আখলাসুর রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডি।

ইতালিতে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য নতুন নির্দেশনা

ইতালিতে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য নতুন নির্দেশনা

ইতালিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার ইতালি দূতাবাস। সোমবার (১ জুন) ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এ তথ্য জানিয়েছে।

ইতালিজুড়ে ধর্মঘট, অচল গণপরিবহন

ইতালিজুড়ে ধর্মঘট, অচল গণপরিবহন

বেতন-ভাতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং সরকারের ‘যুদ্ধমুখী’ সামরিক নীতির প্রতিবাদে ইতালিতে ২৪ ঘণ্টার দেশব্যাপী মহাধর্মঘট পালিত হয়েছে। 

ইতালিতে ঈদুল আজহা ২৭ মে

ইতালিতে ঈদুল আজহা ২৭ মে

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

ফুটপাতে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে ছুরি নিয়ে তাড়া, চালক গ্রেফতার

ফুটপাতে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে ছুরি নিয়ে তাড়া, চালক গ্রেফতার

ইতালির উত্তরাঞ্চলীয় শহর মোদেনায় এক ভয়াবহ ও আকস্মিক হামলায় অন্তত সাতজন পথচারী আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার বিকেলে একটি ব্যস্ততম রাস্তায় এক চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের ওপর গাড়িটি তুলে দেয়। এখানেই শেষ নয়, গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ার পর চালক গাড়ি থেকে নেমে হাতে ছুরি নিয়ে উপস্থিত সাধারণ মানুষকে তাড়া করতে শুরু করে।