ইরানে

ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটি এমন পর্যায়ের প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে চায়, যাতে কোনও শত্রু দেশটিতে হামলা চালানোর সাহস না পায়। 

ইরানে নারী কমান্ডারকে গুলি করে হত্যা, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

ইরানে নারী কমান্ডারকে গুলি করে হত্যা, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে আধাসামরিক বাহিনী বাসিজের এক নারী কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ধারাবাহিক সহিংসতার মধ্যেই এ ঘটনা ঘটল।

ওমান সাগরে তেলবাহী ট্যাঙ্কারে আগুন, ইরানের সতর্কবার্তা

ওমান সাগরে তেলবাহী ট্যাঙ্কারে আগুন, ইরানের সতর্কবার্তা

ওমান সাগরে বিধি লঙ্ঘনকারী তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত একটি এলাকায় ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে অতিক্রম করার চেষ্টা করার সময় এই অগ্নিকাণ্ডের সূচনা হয়।

ইরানের সাত শর্তের কয়েকটি মেনেছে যুক্তরাষ্ট্র : রেজায়ি

ইরানের সাত শর্তের কয়েকটি মেনেছে যুক্তরাষ্ট্র : রেজায়ি

হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া সাতটি শর্তের কয়েকটি যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসিন রেজায়ি। তবে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের জবাবে সন্তুষ্ট নয় তেহরান।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ওয়াশিংটনের জবাবকে ‘অপর্যাপ্ত’ মনে করছে ইরান।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সাতটি শর্তের কয়েকটি মেনে নিয়েছে। তবে তাদের জবাব যথেষ্ট নয়। ইরানের কূটনীতিতে পরিবর্তন এসেছে।

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

ইউক্রেনের হামলার কারণে রাশিয়ায় তীব্র জ্বালানি সংকট দেখা দেওয়ায় মধ্য এশিয়ার দেশগুলোতে তেল রপ্তানির এক নতুন সুযোগ তৈরি হয়েছে ইরানের জন্য। মার্কিন অবরোধের মুখে দীর্ঘদিন ধরে তেল রপ্তানিতে সমস্যায় থাকা তেহরান এই সুযোগ কাজে লাগিয়ে মধ্য এশিয়ায় নিজেদের বাজার ধরতে শুরু করেছে। 

হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ৮ মার্কিন সেনা আহত

হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ৮ মার্কিন সেনা আহত

হরমুজ প্রণালিতে ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় আট মার্কিন মেরিন সেনা আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) মার্কিন তিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।